Free delivery on orders over ৳3,500 · Cash on delivery all over Bangladesh
09644-554503৫ ফুট লম্বা হাতলের আধুনিক নিড়ানি। দাঁড়িয়ে ঠেলে-টেনে আগাছা কাটুন, কোমর বাঁকাতে হবে না। হালকা, মজবুত, আর একজন মজুরের এক-দুই দিনের মজুরির চেয়েও কম দামে সারা মৌসুমের সঙ্গী। ক্যাশ অন ডেলিভারি, সারা দেশে।
নিড়ানির সময় এলেই দুই চিন্তা: হয় নিজে সারাদিন কুঁজো হয়ে কাজ করবেন, নয়তো মজুর খুঁজে টাকা গুনবেন। কৃষি আলোর আধুনিক নিড়ানি দুটো সমস্যাই কমিয়ে দেয়। লম্বা হাতল ধরে দাঁড়িয়ে ঠেলুন আর টানুন, ধারালো ব্লেড মাটির ঠিক উপরের স্তরে আগাছা কেটে দেবে।
কেন এই নিড়ানি?
✅ কোমরের আরাম: ৫ ফুট হাতল, তাই দাঁড়িয়েই কাজ করা যায়
✅ সময় বাঁচে: ঠেলা ও টানা, তাই কাজ এগোয় দ্রুত
✅ টাকা বাঁচে: প্রতি মৌসুমে নিড়ানির মজুর কম লাগবে
✅ ফসল নিরাপদ: সরু ব্লেড সারির ফাঁক দিয়ে চলে, গাছের গোড়ায় আঘাত লাগে না
✅ হালকা ও মজবুত: মাত্র ২.২ কেজি (±), জিআই পাইপের হাতল
✅ সব ফসলে চলে: সবজি, ভুট্টা, মরিচ, আলুসহ জো আসা মাটির যেকোনো ক্ষেত আর বাড়ির বাগান
মাপ ও গঠন
হাতল: ৫ ফুট ১¼ ইঞ্চি পাইপ
ব্লেড: ৩ ইঞ্চি চওড়া (প্রায়) × ১২ ইঞ্চি লম্বা
ওজন: প্রায় ২.২ কেজি (±)
ভালো ফল পেতে যা করবেন
জো আসা (হালকা ভেজা) মাটিতে ব্যবহার করলে সবচেয়ে সহজে কাটে। কাজের পরে ব্লেড মুছে শুকনো জায়গায় রাখুন, আর মাঝে মাঝে হালকা তেল দিন।